দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নব্বইয়ের গণঅভ্যুখানে শহিদ ডা. শামসুল আলম খাঁন মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তাকে স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ গণমাধ্যম ও নির্বাচন কমিশন- এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হলে মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো।’ ডা. মিলনের চেতনার ওপর ভর করে পরবর্তীতে আমরা বিভিন্ন সংগ্রামে উদ্দীপ্ত হয়েছি বলেও মন্তব্য করেন তিনি।
এসময় গণতন্ত্রের সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে তুলনামূলক কার্যকর বলে উল্লেখ করেন বিএনপির বারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতা কুক্ষিগত করতে নিজেরাই এই ব্যবস্থা বাতিল করে।
গণতন্ত্রকে টেকসই করতে হলে নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম এবং গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলেও জানান তিনি। রিজভীর ভাষ্য, এসব প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র বারবার সংকটের মুখে পড়বে।
প্রসঙ্গত, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার আত্মত্যাগ তৎকালীন গণঅভ্যুত্থানকে আরও বেগবান করেছিল।

আ.লীগকে নিষিদ্ধ করার যথার্থতা তাদের কর্মকাণ্ডেই স্পষ্ট: রিজভী