ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলার মাঠে ফেরাতে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে রাজধানীর নগরভবন অডিটরিয়ামে টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ডিএসসিসির আওতাধীন ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। পাশাপাশি নারী ফুটবলারদের উৎসাহিত করতে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে বিভিন্ন থানার স্কুলছাত্রীদের নিয়ে আয়োজন করা হবে পৃথক নারী ফুটবল টুর্নামেন্ট।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করতে চান আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আতশবাজি, কনসার্টসহ নানা সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে। নগরবাসীর অংশগ্রহণ নিশ্চিত করে ফুটবলকে কেন্দ্র করে পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল গঠন ও প্রতিযোগিতা পরিচালনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নীতিমালা তৈরি, খেলোয়াড় বাছাই, গ্রুপিং এবং রেফারিংয়ের দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা। দল গঠনের ক্ষেত্রে স্থানীয় খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি দলে বহিরাগত খেলোয়াড়ের সংখ্যা কত হবে, তা নীতিমালার মাধ্যমে নির্ধারণ করা হবে।
ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করেই ম্যাচের সূচি চূড়ান্ত করা হবে। যাতে রাজনৈতিক কর্মসূচির কারণে খেলার আয়োজন ব্যাহত না হয়, আবার খেলাধুলার সঙ্গেও কোনো কর্মসূচির সংঘাত তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখছেন আয়োজকরা।
মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি করপোরেশন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে এক জায়গায় নিয়ে আসাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে খেলাধুলায় আগ্রহী হবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হবে এবং নগরবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা আয়োজকদের।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মালয়েশিয়ায় সফর বাতিল করে দেশে ফিরছেন জামায়াত আমির