মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর
নিজস্ব প্রতিবেদক

গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টায় সিঙ্গাপুর নেওয়া হবে। এরই মধ্যে তাকে বহন করতে যাওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে।
রবিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, আজ সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে বহন করতে যাওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করেছে। দুপুর ১২টায় এটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

জানা গেছে, মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাসও যাবেন।
এর আগে গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করা সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণের মধ্যে শনিবার সকালে পুনরায় সিটি স্ক্যান করা হলে চিকিৎসকরা পরীক্ষার ফলাফল সন্তোষজনক বলে জানিয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।