প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ

সিটিজেন ডেস্ক

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রতিমন্ত্রী তাঁর দুই ছেলে এবং পারিবারিক পরিচয়ের সঙ্গে মিল রেখে ইউনিয়নের নামকরণ করেছেন। তবে এ অভিযোগ নাকচ করে সংসদে ব্যাখ্যা দিয়েছেন প্রতিমন্ত্রী।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার বিভাগের বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি বলেন, প্রতিমন্ত্রীর এলাকায় একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ী’, যা তাঁর বংশীয় পরিচয়ের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে তাঁর দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নাম অনুসারে আরও দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শফিকুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের সংস্কৃতি বন্ধ করার পক্ষে প্রধানমন্ত্রী অবস্থান নিয়েছেন। অতীতে এ ধরনের নাম পরিবর্তন করতে দীর্ঘ সময় ব্যয় হয়েছে। এখন আবার একই ধরনের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাগরিবের নামাজের বিরতির পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব অভিযোগের জবাব দেন। তিনি বলেন, মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন ছিল আয়তনে অনেক বড়। প্রশাসনিক সুবিধার জন্য সেগুলো পুনর্গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের উদ্যোগে যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে গাইবান্ধা সীমান্তঘেঁষা দূরবর্তী এলাকার একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’।
তিনি বলেন, দেশে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামের অসংখ্য প্রতিষ্ঠান, স্থাপনা ও স্থানের নাম রয়েছে। কাকতালীয়ভাবে তাঁর দুই সন্তানের নামও মীর সীমান্ত ও মীর দিগন্ত। তবে ইউনিয়নের নামকরণে তাঁর ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না।
শাহে আলম বলেন, আমার যদি সত্যিই সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করার ইচ্ছা থাকত, তাহলে আমি জেলা প্রশাসককে বলতাম ‘মীর সীমান্ত’ বা ‘মীর দিগন্ত’ নাম রাখতে। কিন্তু ইউনিয়নের নামের সঙ্গে ‘মীর’ শব্দটি নেই।
এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানান।
আলোচনার একপর্যায়ে শাহে আলম রসিকতার সুরে বলেন, আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেননি বিজিবির সীমান্ত ব্যাংকও আমার ব্যাংক। কিংবা খুলনা থেকে পার্বতীপুরগামী সীমান্ত এক্সপ্রেসও আমার ট্রেন। আবার গুলশান-১-এর দিগন্ত টাওয়ারও আমার—এ কথাও তিনি বলেননি।
উল্লেখ্য, বগুড়ার শিবগঞ্জ উপজেলা এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে নতুন চারটি ইউনিয়ন গঠন করে গত ১১ জুন প্রজ্ঞাপন জারি করা হয়। বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের সীমানা ও প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করা হয়। প্রজ্ঞাপনটি রোববার প্রকাশ্যে এলে নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
নতুন কাঠামোর আওতায় শিবগঞ্জ উপজেলায় গঠিত একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে মোকামতলা উপজেলায় গঠিত তিনটি নতুন ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।