বিগত ছয় মাসে দেশে আইন বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: হুইপ দুলু

নিজস্ব প্রতিবেদক

বিএনপি সরকার আসার পর বিগত ছয় মাসে দেশে আইন বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রবিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী বৈষম্য দূর করার জন্য কাজ করছেন। এই ছয় মাসে আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে। একজন মানুষও গুমের শিকার হয়নি। আইন বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি।
তিনি বলেন, আগে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গুম করা হতো। আজকে এসব কালচার বাংলাদেশে আর নেই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারেক রহমান কাজ করে যাচ্ছেন। সরকারে আসার সঙ্গে সঙ্গে কৃষি সম্প্রসারণের জন্য তিনি কৃষকদের ১০ হাজার টাকার ঋণ-সুদ মওকুফ করে দিয়েছেন। কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন।
হুইপ দুলু আরও বলেন, প্রধানমন্ত্রী আজকে ফ্যামিলি কার্ড দিচ্ছেন। পরিবারগুলোকে এই কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকা করে দেওয়া হচ্ছে। মানুষকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটা কি পরিবর্তন নয়?
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এই প্রথম তারেক রহমান মসজিদের ইমামদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছে। শুধু মুসলমানই নয়, অন্যান্য ধর্মের জন্য তিনি সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন। এটা কি ছয় মাসের উন্নতি নয়?
সংসদ সদস্য দুলু বলেন, বিধ্বস্ত এই দেশকে উঠানোর জন্য তারেক রহমান একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছেন। এই যে বিদ্যুৎ-গ্যাসের সংকট কেন হয়েছে, এটাতো সবাই জানে। আমাদের প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন, আগামী কয়েকদিনের ভেতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে।
আলোচনা সভায় এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সরকারি টাকা পকেটে ভরলে জেলখানায় যেতে হবে: হুইপ দুলু