নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেলো, জানালো ইসি

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ দশমিক ৯৭ ভোট পেয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)। আর ৩১ দশমিক ৭৬ শতাংশ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। এ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭০ শতাংশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২ দশমিক ০৯ শতাংশ ভোট পেয়েছে।
ইসি ঘোষিত ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এরমধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
নির্বাচনে বিএনপি ২০৯টি ও জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে। এ ছাড়া এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। অন্যদিকে জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসনই পায়নি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। আদালতের মামলা চলায় চট্টগ্রাম-২ ও চট্রগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।