গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা
যুবদলের লগো

গাজীপুর জেলা ও মহানগর শাখা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ দুই কমিটির অনুমোদন দেন।

গাজীপুর মহানগর যুবদলের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে সাবেক আহ্বায়ক সাজেদুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ ইমরান রেজাকে। এ ছাড়া সাবেক সদস্যসচিব মাহমুদ হাসান রাজুকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ ফয়সল হোসেন ও নাজমুল খন্দকার সুমনকে সহসভাপতি এবং সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবালকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহবুবুল আলম মাসুমকে যুগ্ম সম্পাদক এবং নাজমুল হোসেন মণ্ডল।

অন্যদিকে, গাজীপুর জেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন তপন খান, সহসভাপতি নাজিম সরকার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মণ্ডল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর সিকদার।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উভয় কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর জেলা ও মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এফআর/