আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রীকে বহিষ্কার

সিটিজেন জার্নাল ডেস্ক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা চব্বিশের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেত্রীর নাম শারমিন আক্তার রিতা। তিনি ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।
গত মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে চব্বিশের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ও প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে দলীয় নীতিমালা এবং সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তিনি আর মহিলা দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না।

শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’
বলায় জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার