ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন
ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন
ফরিদপুর-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের দাবিতে আপিল করেছেন ওই আসনের অপর প্রার্থী শাহ মো. আবু জাফর। রবিবার (১১ জানুয়ারি) খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে এই আপিল দায়ের করেন শাহ মো. আবু জাফর।


























