জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক চলছে
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সভাপতিত্বে করেন দলের আমির ডা. শফিকুর রহমান

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এতে সভাপতিত্ব করছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা, বিরোধীদলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ, ১১ দলীয় ঐক্যের অবস্থান এবং জামায়াতের উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

/এফসি/