অগ্নিসন্ত্রাস আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
অগ্নিসন্ত্রাস আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অগ্নিসন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল চরিত্র ফুটে উঠেছে। দলটির রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার তার সবই গ্রহণ করবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক। দেশের মানুষও জেনেছে সরকার কোনো ভুল পদক্ষেপ নেয়নি। সকল অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, ভালো ছাত্ররা রাজনীতিতে না এলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে অংশ নেন।

/এসবি/