নতুন ঠিকানা পাচ্ছেন পরিছন্ন নগরীর কারিগররা

সিটিজেন জার্নাল ডেস্ক

শহর যখন গভীর ঘুমে তলিয়ে যায়, তখন ঝাড়ু হাতে রাস্তায় নামেন একদল মানুষ। ভোরের আলো ফোটার আগেই তারা পরিষ্কার করে ফেলেন ঢাকার অলিগলি, ফুটপাত ও বাজার। অথচ নগরকে পরিচ্ছন্ন রাখা মানুষগুলোর নিজেদের জীবন কাটে চরম অস্বাস্থ্যকর ও ঘিঞ্জি পরিবেশে। তাদের সেই দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে রাজধানীর গাবতলী সিটি পল্লীতে তৈরি হয়েছে আধুনিক আবাসিক কমপ্লেক্স। ২৮৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আগামী বছরের মার্চে ফ্ল্যাটগুলো হস্তান্তরের লক্ষ্য নিয়ে এখন শেষ মুহূর্তের কাজ চলছে। ডিএনসিসি সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ আবাসন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপরই ৭৮৪টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে নতুন ঘরের চাবি।
প্রকল্পের নথিপত্র ঘেঁটে দেখা যায়, গাবতলীর ৪ একর জমির ওপর মাথা তুলে দাঁড়িয়েছে ১৫ তলাবিশিষ্ট ৪টি আবাসিক ভবন। এর মধ্যে তিনটি ভবনের প্রতি তলায় ১৬টি এবং একটি ভবনের প্রতি তলায় ৮টি করে ফ্ল্যাট রাখা হয়েছে। প্রায় ৫২ দশমিক ৬ বর্গমিটার আয়তনের প্রতিটি ফ্ল্যাটে দুটি শোবার ঘরের পাশাপাশি শিশুদের জন্য আলাদা একটি কক্ষ, রান্নাঘর, টয়লেট ও বাথরুম রয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের সন্তানদের পড়াশোনার কথা ভেবে কমপ্লেক্সের দক্ষিণ পাশে নির্মাণ করা হয়েছে একটি চারতলা স্কুল ভবন। ১ হাজার ৩৩৩ দশমিক ৫৪ বর্গমিটারের এ স্কুলের নিচতলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যাতায়াতের জন্য র্যাম্প রাখা হয়েছে। আগে যাতায়াত খরচ, নিরাপত্তা আর সামাজিক নানা বাধার কারণে পরিবারগুলোর অনেক শিশুর পড়াশোনা মাঝপথেই ঝরে যেত। এখন ঘরের পাশেই নিরাপদ পরিবেশে তারা লেখাপড়ার সুযোগ পাবে।
ছয়টি প্যাকেজে বাস্তবায়িত এ আবাসন প্রকল্পে অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, নিজস্ব সাবস্টেশন, জেনারেটর ও লিফটের সুবিধা যুক্ত করা হয়েছে। সুপেয় পানির চাহিদা মেটাতে বসানো হয়েছে গভীর নলকূপ। এছাড়া ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শুরুর নকশায় ১৫ তলা ভবনের উপযোগী আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ছিল। পরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কারিগরি যাচাই শেষে প্রকল্প প্রস্তাব সংশোধন করে অগ্নিনির্বাপণ পাম্প, স্প্রিং কলার, হাইড্র্যান্ট, ফায়ার ব্রিগেড সংযোগ, অগ্নিরোধী দরজা, অ্যালার্ম প্যানেল ও পিএ সিস্টেম যুক্ত করা হয়।
কংক্রিটের ভবনের পাশাপাশি সবুজের ছোঁয়া রাখতেও ভোলেনি কর্তৃপক্ষ। মোট জমির প্রায় ৬ হাজার ৪৯৭ দশমিক ৪৫ বর্গমিটার জায়গা খোলা ও সবুজ অঞ্চল হিসেবে রাখা হয়েছে। ভবনগুলোর চারপাশে লাগানো হয়েছে নানা প্রজাতির ফুল, ফল ও ছায়াদায়ী গাছ। ফলে শিশুরা বেড়ে উঠতে পারবে প্রকৃতির সান্নিধ্যে ।
তবে প্রকল্পটি আলোর মুখ দেখার পথটা মসৃণ ছিল না। ২০২৩ সালের ১১ মে ষষ্ঠ প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার আগে কাজের অগ্রগতি ছিল খুবই সামান্য। দায়িত্ব নিয়ে তিনি জটিলতাগুলো চিহ্নিত করে কাজে গতি ফেরান।
কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রকল্পের বর্তমান অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ কর্মজীবনে সড়ক ও নানা অবকাঠামো নির্মাণের সুযোগ হয়েছে। তবে সমাজের যে মানুষজন প্রতিদিন নীরবে নগরজীবনকে সচল রাখেন, তাদের জন্য কাজ করতে পারা কর্মজীবনের সবচেয়ে মূল্যবান অর্জন। একটি শহরের সৌন্দর্য কেবল তার সুউচ্চ অট্টালিকায় লুকিয়ে থাকে না।বরং লুকিয়ে থাকে সেই সব শ্রমজীবী মানুষের ঘামে, যারা নীরবে শহরকে বাসযোগ্য রাখেন।গাবতলী সিটি পল্লীর নতুন ফ্ল্যাটের চাবিগুলো কেবল ৭৮৪টি দরজা খোলার মাধ্যম নয়। এগুলো শত শত পরিবারের জীবনে নতুন স্বপ্ন দেখার, শিশুদের সুস্থ শৈশব গড়ার এবং অবহেলিত মানুষগুলোর প্রাপ্য সম্মান ফিরে পাওয়ার প্রতীক।

সাত বছরেও সরকারের দেওয়া ফ্ল্যাটে ওঠা হলো না পরিচ্ছন্নতা কর্মীদের