শিরোনাম

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিমানের হাজারো যাত্রীর দুর্ভোগ

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা দিয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে ওই অঞ্চলের সব গন্তব্যে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে অবশ্য দোহা, দুবাই ও আবুধাবি বাদে বাকি পথে বিমান চলাচল সাভাবিক করে বিমান বাংলাদেশ। তবে শনিবার ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের আকাশসীমা কার্যত বন্ধই। ফ্লাইট বিপর্যয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। ছবি তুলেছেন হারুন-অর-রশদি

নিজস্ব আলোকচিত্রী
পাবনা থেকে আসা মনিরুল বিমানবন্দরের সামনে ফ্লাইটের অপেক্ষা করতে করতে এক সময় কান্নায় ভেঙে পড়ে মুখ লুকান।
পাবনা থেকে আসা মনিরুল বিমানবন্দরের সামনে ফ্লাইটের অপেক্ষা করতে করতে এক সময় কান্নায় ভেঙে পড়ে মুখ লুকান।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কয়েক হাজার যাত্রীর আটকা পড়েন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কয়েক হাজার যাত্রীর আটকা পড়েন
বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিলের নোটিশ লাগিয়ে দেওয়া হয়
বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিলের নোটিশ লাগিয়ে দেওয়া হয়
ওমরাহ হজের ফ্লাইট বেলা ১টায়। কিন্তু বাতিল হওয়ায় বিপাকে পড়েন এক পরিবারের ৬ সদস্য
ওমরাহ হজের ফ্লাইট বেলা ১টায়। কিন্তু বাতিল হওয়ায় বিপাকে পড়েন এক পরিবারের ৬ সদস্য
অনেকে অপেক্ষায় থাকতে থাকতে মাটিতেই ঘুমিয়ে পড়েন
অনেকে অপেক্ষায় থাকতে থাকতে মাটিতেই ঘুমিয়ে পড়েন
ফ্লাইট ছিলো সকাল ১০টা ১৫ মিনিটে কিন্তু বাতিল হওয়ায় হতাশা যাত্রীর চোখে মুখে
ফ্লাইট ছিলো সকাল ১০টা ১৫ মিনিটে কিন্তু বাতিল হওয়ায় হতাশা যাত্রীর চোখে মুখে