হাসিমুখে একুশে পদক গ্রহণ করলেন তারা
বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক তুলে দেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
সিটিজেন ডেস্ক

হাসিমুখে একুশে পদক গ্রহণ করলেন তারা
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ০৬

শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়েছে।

শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়েছে।

সচিবালয়ে বৈঠক শেষে পায়ে হেঁটে একুশে পদক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন তিনি।

অভিনয়ে জন্য ফরিদা আক্তার ববিতা একুশে প্রদান করেন তারেক রহমান।

সাংবাদিকতায় অবদানের জন্য শফিক রেহমান একুশে পদক প্রদান করা হয়েছে।

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। আইয়ুব বাচ্চুর পদকটি তার ফেরদৌস চন্দনার সাথে তুলে দেন তারেক রহমান।

স্থাপত্যে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন মেরিনা তাবাসসুম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে একুশে পদকে ভূষিত করেন তারেক রহমান।

সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদারকে একুশে পদক প্রদান করা হয়েছে।

ভাস্কর্যের জন্য একুশে পদক পেয়েছেন তেজস হালদার জস।

নৃত্যে স্বীকৃতিস্বরূপ অর্থী আহমেদকে একুশে পদক তুলে দেন তারেক রহমান।

পালাগানে জন্য কিশোরগঞ্জের ইসলাম উদ্দিন পালাকার একুশে পদক পেয়েছেন।

/এসএ/