শিরোনাম

গরম আর অপেক্ষার যন্ত্রণা

তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন মোটরসাইকেল ও গাড়ী চালকরা। শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে একই চিত্র। তেলের জন্য দীর্ঘ অপেক্ষমানদের ক্লান্ত মুখ আর বিরক্তির ছাপ। অনেকেই বলছেন পাবো কিনা জানি না। এই ভোগান্তিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ডেলিভারি রাইডার ও সাধারণ কর্মজীবী মানুষ। ছবি তুলেছেন হারুন-অর-রশীদ

নিজস্ব আলোকচিত্রী
জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন হাজারো মোটর সাইকেল চালক। পাশেই একজন ভ্যান চালক তপ্ত গরম থেকে বাঁচাতে নিজের গামছা দিয়ে একটি কুকুরকে ছায়া দেওয়ার চেষ্টা করছেন

তপ্ত গরমে রাস্তায় দাঁড়ানোর উপায় নেই। তাই মোটরসাইকেল রেখে সব চালক দাঁড়িয়েছেন ছায়ায়

অনেকেই ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করছেন
অনেকেই ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করছেন
হতাশ হয়ে রাস্তার পাশে বসে আছেন এক চালক
হতাশ হয়ে রাস্তার পাশে বসে আছেন এক চালক
ডিজেল নিতে ভ্যানে বড় গ্যালন নিয়ে অপেক্ষা

জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় ঠেলে আনছেন একজন

মাঝপথে তেল শেষ তাই পাম্প পর্যন্ত যেতে সম্বল এখন ধাক্কা

সকালে এসে দাঁড়িয়েছেন লাইনে, কখন তেল পাবেন ঠিক নেই। তাই রাস্তায় দুপুরের খাবার খাচ্ছেন একজন