রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের গতি কমে যাওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন ব্যবহারকারীরা। দ্বিতীয় সাবমেরিন কেবল সি-এমই-ডব্লিউই-৫ এর পূর্ব ও পশ্চিম দুই দিকের সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়কালে বিকল্প সংযোগ সচল রাখা হবে। কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল এসএমডব্লিউ-৪ (সি-এমই-ডব্লিউই-৪) ব্যবহার করে আন্তর্জাতিক সংযোগ চালু রাখা হবে, যাতে সেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়।