শিরোনাম

খুলনায় এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খুলনা সংবাদদাতা
খুলনায় এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
শিশুদের দেওয়া হয় খাদ্যসামগ্রী। ছবি: সিটিজেন জার্নাল

খুলনায় এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। মঙ্গলবার (২৮ এপ্রিল) নগরীর রহুমা সমাজকল্যাণ সোসাইটির মিলনায়তনে প্রতিষ্ঠানটির ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’ এর আয়োজনে ২৬ শিশুর মাঝে খাদ্য সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও মৌসুমী ফল বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল ৩০ কেজি, সয়াবিন তেল ৬ লিটার, মসুর ডাল ৩ কেজি, চিনি ৩ কেজি, মিল্ক পাউডার ১.৫ কেজি, নুডলস, ফুড প্যাক, বাদাম ১.৫ কেজি, বিস্কুট, মৌসুমি ফল ৬ কেজি, চকলেট ও হরলিক্স্রের ৩টি করে জার।

শিক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে বই সেট (ছোটদের নবী-রাসূল সিরিজ), আর্ট বই, পেন্সিল, কলম, ইরেজার, পেন্সিল বক্স, স্কেল (রুলার), খাতা, রঙ পেন্সিল সেট, স্কুল ব্যাগ, আর্ট ফ্রেম ও ছাতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, ড. জি এম শফিকুল ইসলাম, ডা. জিন্নাত আলী প্রমুখ।

২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় বিভিন্ন জেলায় এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন।

/এসআর/