রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ৪৮৬

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ৪৮৬
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুরেই ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও বিভাগে ৯৬ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও ১৩ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮৬ জনকে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

/এফআর/