শিরোনাম

বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিতের তালিকায় খামেনি

সিটিজেন ডেস্ক
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিতের তালিকায় খামেনি
বাংলা উইকিপিডিয়া। ছবি: সংগৃহীত

মার্চ মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। তালিকা অনুযায়ী, ‘আলী খামেনি’ সম্পর্কিত পাতা পড়া হয়েছে ৪২ হাজার ২৭৭ বার।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘জেনারেশন এক্স’, যা পড়া হয়েছে ৩২ হাজার ১০৫ বার। তৃতীয় স্থানে আছেন ভারতীয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, যার পাতা পড়া হয়েছে ২৬ হাজার ৫২৮ বার।

চতুর্থ স্থানে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ (২৪ হাজার ৭৩০ বার) এবং পঞ্চম স্থানে ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২৬’ (২৩ হাজার ২৯২ বার)। ষষ্ঠ স্থানে রয়েছে ‘ইরান’ (২২ হাজার ৭৪২ বার)।

সপ্তম স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (২০ হাজার ২৭৭ বার), অষ্টম স্থানে আলোচিত পর্ন তারকা মিয়া খলিফা (১৯ হাজার ২৮০ বার) এবং নবম স্থানে ‘হরমুজ প্রণালি’ (১৮ হাজার ৬৭৭ বার) রয়েছে।

তালিকায় আরও রয়েছে ‘বাংলাদেশ’ (১৬ হাজার ৬৭৪), ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস’ (১৩ হাজার ৯৮৩), ‘জনি সিন্স’ (১২ হাজার ৭০১), ‘কায়সার কামাল’ (১২ হাজার ৬৫৭), ‘তারেক রহমান’ (১১ হাজার ৮৪৩), ‘ইসরায়েল’ (১১ হাজার ৫২৩)।

তালিকা থেকে দেখা যায়, রাজনীতি, আন্তর্জাতিক বিষয় ও সমসাময়িক আলোচিত ব্যক্তিদের প্রতি পাঠকদের আগ্রহ বেশি।

/টিই/