শিরোনাম

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন মন্ত্রী
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে রেলমন্ত্রী শেখ রবিউল আলমসহ অন্যরা।

বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২৩ জুন) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নীচে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলমনি বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদীর উপর রেলসেতুটি নির্মাণ করা হয়েছে। সেতু সংলগ্ন রেলওয়ের অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজরায় বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করেন। এর মাধ্যমে সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ শুরু হয়।

এ কর্মসূচির আওতায় রেলপথ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ রেলওয়ে তার নিজস্ব কর্মসূচি প্রণয়ন করে। মঙ্গলবার সিরাজদিখানের চর গলগলিয়া মৌজার উপরিউক্ত স্থানে প্রাথমিকভাবে ১০০টি ফলদ, ১০০টি বনজ ও ৫০টি ঔষধি (মোট ২৫০ টি) গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উক্ত স্থানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ১৮ দশমিক ৭০ একর ধানী/পতিত জমিতে বৃক্ষরোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ করা হবে।

আগামী ৫ বছরে বাংলাদেশ রেলওয়ে ২৪ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। তারমধ্যে ১ লাখ ৬০ হাজার রোপণ করা হবে এ বছর।

/এফআর/