পোশাক শ্রমিকদের ৩০ টাকা কেজিতে চাল দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা কেজি দরে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে তিন মাস চলবে এ কার্যক্রম।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়। কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশ্লিষ্ট বাজেট খাত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
চিঠিতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য খোলাবাজারে পণ্য বিক্রি বা ওএমএসের (ওপেন মার্কেট সেল) বিশেষ কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বরাবর পাঠানো ওই চিঠিতে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুনের সই করা চিঠিতে বলা হয়, শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে সরকার ভর্তুকি মূল্যে চাল সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির দাম হবে ৩০ টাকা। পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ প্রতি শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে প্রতি ট্রাকে ৫ টন চাল হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে বিক্রয় করা হবে। কার্যক্রমটি প্রাথমিকভাবে ৩ মাসব্যাপী পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এজন্য চাল সরবরাহ, ট্রাকের মাধ্যমে বিক্রি এবং পরিবহণসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনার বিষয়ও চিঠিতে তুলে ধরা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বিশেষ ওএমএস কার্যক্রমের জন্য অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থানের কথা উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, সরকারি খাদ্যশস্যের বিদ্যমান মজুত ব্যবহার করে এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব বলেও মনে করছে মন্ত্রণালয়। এখন অর্থ বিভাগের অনুমোদন ও বরাদ্দের ওপর নির্ভর করছে কর্মসূচি বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার গণমাধ্যমকে বলেন, পোশাকশ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস চলতি মাসেই শুরু হবে। ২০ নভেম্বর শুক্রবার কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

রিয়াদ-দাম্মাম রুটে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী