সন্তানদের সুরক্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজার প্রতিনিধি

শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) বিকালে কক্সবাজারের ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি দেশের সবার কাছে আহ্বান জানাবো, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে এই বিষয়টি মাথায় রেখে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন।’
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণ মুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকভাবে বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। আসুন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিষ্কার ও দূষণ মুক্ত পরিবেশ গড়ি। যেখানে আমাদের প্রজন্ম পরিষ্কার পরিবেশে বাস করবে।’
বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে ওয়াদা করেছিলাম, নির্বাচনের প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলাম, তার মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল যে, আমরা যদি আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারি তাহলে আমরা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করব এবং আমাদের লক্ষ্য থাকবে বছরে অন্তত আল্লাহর রহমতে পাঁচ কোটি গাছ লাগানো। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চার রোপণ করবো আমরা।’
সবার প্রতি আবারও আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের বাতাসকে অনেক পরিষ্কার-বিশুদ্ধ একটি বাতাসে রূপান্তর করতে পারবো।’

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী