বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত দেশের এভিয়েশন খাতের উন্নয়নে ভারতের কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেন।

এছাড়া, প্রতিবেশী দেশের সঙ্গে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট সংশোধন, এয়ারস্পেস ব্যবহারে চার্জ মওকুফসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রাষ্ট্রদূত ভারতের নিজস্ব প্রস্তুতকৃত শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (এসটিওএল) এয়ারক্রাফটের বাংলাদেশের এয়ারস্ট্রিপগুলোতে ব্যবহারের উপযোগিতা সম্পর্কে আলোকপাত করেন।

মন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করার পক্ষে মত দেন।

/এসবি/