জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব: গণপূর্ত প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব: গণপূর্ত প্রতিমন্ত্রী
আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের কাছে সরকারি সেবা আরও সহজলভ্য করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি এবং সরকারি কার্যক্রমের সমন্বিত বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর বলেন, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. সামীমুর রহমান।

/এসবি/