সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনতে কাজ করছে মন্ত্রণালয়: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি, ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সকলকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং শহিদ শরিফ ওসমান হাদি হত্যায় যুক্ত সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার জন্য নিয়মানুযায়ী কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, আদালতের রায় যেহেতু গতকাল হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব কাগজপত্র হাতে পাওয়া মাত্রই আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, আমাদের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের কাছ থেকে এখনো আমরা কোনো সুনির্দিষ্ট উত্তর পাইনি। তবে যত দূর জানা গেছে, তাদের নিজস্ব একটি আইনি প্রক্রিয়া হয়তো রয়েছে, যা বর্তমানে চলমান। আসামিদেরকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই আমরা প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন প্রক্রিয়াটিকে কীভাবে আরও সুসংহত ও সুগম করা যায়, তা নিয়ে কাজ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা ইতিমধ্যে এ বিষয়ে বেশকিছু উদ্যোগ নিয়েছি এবং একটি ‘মাইগ্রেশন সেল উইং’ খোলা হয়েছে।

মক্কায় হুতির ড্রোন হামলা, বাংলাদেশের নিন্দা