ভূমিকম্পে কাঁপলো দেশ
সিটিজেন ডেস্ক

ভূমিকম্পে কাঁপলো দেশ
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮: ৪৮

ছবি: সংগৃহীত
সাতসকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারত-মিয়ানমার সীমান্তে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
আর্থকোয়েক ট্র্যাকের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়। এটি ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। অধিক গভীরতার কারণে ভূপৃষ্ঠে এর তীব্রতা কিছুটা কম ছিল। ফলে মাঝারি মাত্রার হওয়া সত্ত্বেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে মণিপুর রাজ্যে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ২১ এপ্রিল ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পনটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল কামজং-এ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় ভোররাতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

/জেএইচ/