শিরোনাম

অনুমোদন ছাড়া ৬ দিন ড্রোন উড়ালেই ব্যবস্থা

অনুমোদন ছাড়া ৬ দিন ড্রোন উড়ালেই ব্যবস্থা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা ছয় দিন সারাদেশে সব ধরনের ড্রোন উড্ডয়ন বন্ধ থাকবে। উড়াতে হলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদন লাগবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।

তিনি জানান, নিষেধাজ্ঞার সময়কালে কেবল প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ড্রোন উড্ডয়নের অনুমতি থাকবে। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ড্রোন উড়াতে পারবে না।

নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

/জেএইচ/