শহীদ আবু সাঈদের বাড়ি-কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা দেবে সরকার

রংপুর সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তার বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে কাজ করছে সরকার। আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্যও অনুপ্রেরণা। তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়েছিলো, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের বীর। আমরা আবু সাঈদকে ছড়িয়ে দিতে চাই। এই ১ কোটি টাকার উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
মীর শাহে আলম বলেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্যই ১১ দলীয় জোট অহেতুক আন্দোলন ও লংমার্চ করছে। একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদরাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে চিন্তা করেনি। তাদেরকে নিয়ে চিন্তা করেছে তারেক রহমান।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রাথমিকের ৮১৭ প্রার্থীর নিয়োগ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী