শিরোনাম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে অর্থনৈতিক পরিষদের সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে অর্থনৈতিক পরিষদের সভা
এনইসি সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়। যা চলবে বেলা ১টা পর্যন্ত।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে। সভা শেষে ‘সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ অন্যরা অংশ নিয়েছেন।

/এফআর/