শিরোনাম

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও অগ্নিকাণ্ড

সিটিজেন ডেস্ক
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও অগ্নিকাণ্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আবারও আগুন লেগেছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর কার্গো ভিলেজ কমপ্লেক্সে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) রাতে আগুনের সূত্রপাত হলে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর একই কার্গো ভিলেজ কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেদিন দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটকে কাজ করতে হয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সেই অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আগুন নেভানোর অভিযানে অংশ নিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হন।

সর্বশেষ অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত ও উদ্ধার কার্যক্রমের অগ্রগতির দিকে নজর রাখা হচ্ছে।

/এমআর/