শিরোনাম

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সিটিজেন জার্নাল

দায়িত্ব গ্রহণের পর শনিবার (২ মে) প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেখে এ তথ্য জানানো হয়েচে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি মহান সুফি সাধক হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।

বেলা ১১টার দিকে সুরমা নদী তীরবর্তী চাঁদনী ঘাট এলাকায় সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে সিলেটে বাংলাদেশ ওভারসিজ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকাল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুড়িঁ স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন।

সফরের শেষপর্যায়ে সন্ধ্যার দিকে দলীয় এক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রোগ্রাম শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সিলেট জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও এ সফর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

/জেএইচ/