ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী

সিজেডএন ডেস্ক

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর আয়োজনে ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্যারিসে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর ‘ডিজিটাল লার্নিং উইক’-এর আয়োজন করেছে ইউনেস্কো। এতে অংশ নেবেন শিক্ষামন্ত্রী। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা : সত্য, দ্বন্দ্ব, সীমানা’।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর ইউনেস্কো সদর দপ্তরে ‘এজ অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড এআই ইন এডুকেশন’ শীর্ষক সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর। এছাড়া ৯ সেপ্টেম্বর ‘টিচার্স অ্যাট দ্য সেন্টার : এজেন্সি, কম্পিটেন্সেস অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ শীর্ষক প্লেনারি সেশনেও অংশ নেবেন তিনি। আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

শিক্ষায় এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী