ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
ভোটকেন্দ্রে ভোটার। ছবি: সিটিজেন জার্নাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামেরে ছেড়ে দেওয়া আসন ঠাকুরগাঁও-১ এর উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়।

এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে এমপিদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতির শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) উক্ত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

/জেএইচ/