আজ দেশের যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

আজ দেশের যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে
সিটিজেন জার্নাল ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব তপশিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। একইসঙ্গে ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়ও বন্ধ থাকবে।
বুধবার (২৮ অক্টোবর) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে নির্বাচনি এলাকার সব তপশিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখা বৃহস্পতিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ নির্দেশনার আওতায় শুধু ঠাকুরগাঁও-১ আসনের সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যাংকগুলো বন্ধ থাকবে। দেশের অন্যান্য এলাকার ব্যাংকের কার্যক্রম যথারীতি চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ