২৯ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
২৯ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর), ১৩ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৫১ - রাধাকান্ত দেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়।

১৮৮৮ - কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী মিশরের সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়।

১৯২০ - ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড়ে প্রতিষ্ঠিত হয়।

১৯২৩ - ছয়শত বছর ধরে শাসন করা ঐতিহাসিক ওসমানী সাম্রাজ্যের বিলুপ্তি ঘটিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে ‘তুরস্ক’ রাষ্ট্রের পত্তন ঘটান।

১৯৬৪ - টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।

১৯৭৪ - জর্জ ফোরম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।

২০০৬ - রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

জন্ম

১৮৭৯ - ফ্রাঞ্জ ভন পাপেন; জার্মান সৈনিক, রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৮২ - জাঁ গিরাউডউক্স; ফরাসি লেখক ও নাট্যকার।

১৮৯৭ - গোয়েবলস; হিটলারের সহযোগী ও প্রচারক।

১৯০৫ - হেনরি গ্রীন; ইংরেজ লেখক।

১৯১১ - অনাথবন্ধু পাঁজা; ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯১৮ - তালিম হোসেন; বাঙালি কবি।

১৯২০ - বারুজ বেনাসেরাফ; নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বংশোদ্ভূত আমেরিকান ঔষধ আবিষ্কারক।

১৯২৬ - নাজমউদ্দিন এরবাকান; তুরস্কের প্রধানমন্ত্রী।

১৯৩৫ - ইসাও টাকাহাটা; জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৪১ - মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ); বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা।

১৯৪৭ - রবার্ট সার্ভিস; ইংরেজ ঐতিহাসিক।

১৯৪৮ - বিশ্বজিৎ চক্রবর্তী; বাঙালি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৬৪ - ইয়াসমিন লে বন; ইংরেজ মডেল।

১৯৭১ - ম্যাথু হেডেন; অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮১ - রিমা সেন; ভারতীয় অভিনেত্রী ও সুচিত্রা সেনের নাতনি।

১৯৮৫ - বিজেন্দর সিং; অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার।

১৯৮৮ - কৃতি খরবন্দা; ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

১৯৯৬ - স্বপ্না বর্মণ; বাঙালি ভারতীয় অ্যাথলেট।

মৃত্যু

১২৬৮ - কনরাডিন; ইতালিয়ান রাজা।

১৭৮৩ - জাঁ লে রন্ড ডি’আলেম্বেরট; ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক।

১৯১০ - কালীপ্রসন্ন ঘোষ; বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী।

১৯১১ - জোসেফ পুলিৎজার; হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রকাশক, আইনজীবী ও রাজনীতিক।

১৯৩৩ - ফ্রান্সের পল পাইনলেভে; ফরাসি গণিতবিদ ও রাজনীতিবিদ; ৮৪তম প্রধানমন্ত্রী।

১৯৪৯ - জর্জ গার্দিজিয়েফ; আর্মেনিয় ফরাসি সন্ন্যাসী, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক।

১৯৭১ - আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস; নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।

১৯৮৬ - মিমিস ফোটোপুলোস; গ্রিক অভিনেতা, গায়ক ও অ্যাকাডেমিক।

১৯৮৮ - কমলাদেবী চট্টোপাধ্যায়; ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।

১৯৯২ - অশোক রুদ্র; বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ।

১৯৯৮ - টেড হিউজ; ব্রিটিশ কবি।

১৯৯৯ - বিষ্ণু বসু; ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য সমালোচক, প্রাবন্ধিক ও গল্পকার।

১৯৯৯ - গ্রেগ; বেলজিয়ান লেখক ও চিত্রকর।

২০১৩ - গ্রাহাম স্টার্ক; ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

দিবস

বিশ্ব স্ট্রোক দিবস

জাতীয় বিড়াল দিবস

/জেএইচ/