শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক

শ্রমিক আন্দোলনের নামে যারা সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন নেই। শ্রমিকদের অন্যতম দাবি ছিল মজুরি বোর্ড গঠন, ইতোমধ্যে সেই বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকালে সচিবালয়ে পোশাকশ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। সম্প্রতি গ্রেফতার হওয়া মুখোশধারীদের রাজনৈতিক স্লোগান দিতেও দেখা গেছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।
এর আগে সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
তিনি বলেন, রবিবার (১ নভেম্বর) শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে। তা না হলে খুব শিগগিরই সভা করে এ বিষয়ে আলোচনা শুরু হবে। সব পক্ষের মতামত নিয়ে যত দ্রুত সম্ভব নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সুরক্ষা এবং জীবনমানের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন। শ্রমিকদের সমস্যাগুলো সহানুভূতির সঙ্গে দেখতে বলা হয়েছে। তাই বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই নতুন মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই।