শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : সোনিয়া হোসেন

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কবি, শিশুসাহিত্যিক ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সহধর্মিণী সোনিয়া হোসেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
সোমবার (২ নভেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে বেগম লুৎফুন্নাহার বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনোহরদী সরকারি কলেজের সাবেক ভিপি এবং মনোহরদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লাতুল হোসেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ।
মনোহরদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষিকা সৈয়দা সালেহার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম লুৎফুন্নাহার বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।