এলএনজি টার্মিনালে ‘ত্রুটি’, রাজধানী ও আশপাশে গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদক

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহককে গ্যাসের স্বল্পচাপের সমস্যায় ভুগতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। তবে মহেশখালীর কোন টার্মিনালে কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে, কখন থেকে সরবরাহ কমেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ‘দুঃখ প্রকাশ’ করেছে তিতাস।
এর আগে সোমবার আরেক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছিল, সরবরাহের ঘাটতির কারণে বেশ কিছু এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনের গ্রাহকেরা গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপের’ মুখে পড়েছেন। তবে সরবরাহ ঘাটতির কারণ জানানো হয়নি। মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোর কারিগরি ত্রুটিকে সংকটের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।
সরবরাহ ঘাটতির প্রভাবে ঢাকা ছাড়াও গাজীপুর ও নারায়ণগঞ্জে গ্যাসের চাপ কমেছে। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার শেষ প্রান্তে থাকায় ঢাকায় সংকট তুলনামূলক বেশি হচ্ছে বলে তিতাসের কর্মকর্তারা জানিয়েছেন।

এলএনজি সরবরাহ কম, গ্যাসের স্বল্পচাপের সতর্কবার্তা