শিরোনাম

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাস্তবায়ন করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাস্তবায়ন করতে চায় সরকার: অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

আমাদের ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে সরকারের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নও করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে লুটপাট ও অনিয়মের কারণে দেশের অর্থনীতির অবস্থা দুর্বল হয়ে পড়েছে। আগামী অর্থবছরের বাজেট দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় নিয়েই প্রণয়ন করা হচ্ছে। বাজেটের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

তিনি বলেন, বর্তমানে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় থাকলেও নতুন বাজেট বাস্তবায়নের শুরুটা ভালো হবে বলে আমরা (সরকার) আশাবাদী।

/এসবি/