শিরোনাম

খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

সিটিজেন ডেস্ক
খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ৮ সেপ্টম্বর শুরু হবে এই অধিবেশন।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ কক্ষে ফলাফল ঘোষণা পর এক বার্তায় এ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এক বার্তায় তিনি বলেন, ‘জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছিল চীন। ঢাকাস্থ চীনা দূতাবাস এক অভিনন্দন বার্তায় জানায়, খলিলুর রহমানের এই জয় বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং এর গঠনমূলক ভূমিকার প্রতিফলন। চীন বিশ্বাস করে, নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান সব সদস্যকে ঐক্যবদ্ধ করবেন, সার্বভৌম সমতা সমুন্নত রাখবেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন, সংলাপ ও আলোচনাকে উৎসাহিত করবেন এবং বহুপাক্ষিকতার ভিত্তি সুসংহত করবেন।

খলিলুর রহমানকে তার দায়িত্ব পালনে সহায়তা করার জন্য চীন প্রস্তুত রয়েছে বলেও দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে ভোটাভুটি হয়। গোপন ব্যালট নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করে ঐতিহাসিক এই জয় পান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

নির্বাচনে মোট ১৯০টি ভোট কাস্টিং হয়েছে। এর মধ্যে ড. খলিলুর পেয়েছেন ৯৯টি ভোট, আর কাকোরিস পেয়েছেন ৯১টি ভোট। নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি। কোনো দেশ ভোটদান থেকে বিরতও ছিলেন না।

/জেএইচ/