মালয়েশিয়া বিনা খরচে যাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ কর্মীর তালিকা প্রকাশ

বিশেষ প্রতিনিধি

মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে পুরোপুরি শূন্য অভিবাসন খরচে চাকরি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের কর্মীরা। প্রথম ধাপে ই-লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। রবিবার ((৮ নভেম্বর) ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর কর্মকর্তাদের উপস্থিতিতে এ ড্র অনুষ্ঠিত হয়।
বোয়েসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৬ থেকে ৮ নভেম্বরের মধ্যে এ পদগুলোর জন্য মোট ৪ হাজার ২৯ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন। সেখান থেকেই লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
প্রাথমিক তালিকায় থাকা প্রার্থীরা পরবর্তীতে ডিএইচএল সাপ্লাই চেইনের নিজস্ব প্রতিনিধিদের সামনে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এ বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ১১২ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। কোনো প্রকার নিয়োগ বা অভিবাসন খরচ ছাড়াই এ কর্মীরা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, এ উদ্যোগটি বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রণালয়ের নীতিগত অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যায়।
মালয়েশিয়ার বাজার নিয়ে সরকারের এ নতুন কৌশলের কথা তুলে ধরে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, এর মাধ্যমে মালয়েশিয়ার জন্য সরকার প্রথমবারের মতো লটারির ভিত্তিতে দক্ষ কর্মী বাছাই করছে এবং ডিসেম্বরের শুরুতে এর প্রাথমিক ফ্লাইটগুলো চালু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, এ উদ্যোগের লক্ষ্য হলো বিনামূল্যে ১০ হাজার কর্মী নিয়োগ করা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে আরও ৫৫৮ জন কর্মী পাঠানোর মতো নতুন চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। সেখানেও কর্মীর চিকিৎসা সংক্রান্ত ফি এবং বিমান ভাড়াসহ নিয়োগের যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগকর্তারাই বহন করবেন। এ লটারি ড্র আয়োজনে আরও উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুন্নহার ।

মালয়েশিয়াগামীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ