পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসা সালাহউদ্দিন নোমান চৌধুরী দেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান এবং নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন করা হয়।

২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়া আসাদ আলম সিয়াম ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সালাহউদ্দিন নোমান। নতুন দায়িত্ব দেওয়ার আগে সরকার তাকে জাতিসংঘের সদরদপ্তর থেকে দেশে ফিরিয়ে আনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরেও সফরসঙ্গী ছিলেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।

/এমআর/