শিরোনাম

আর্জেন্টিনা পেনাল্টি পেলে মেসিই নেবেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা পেনাল্টি পেলে মেসিই নেবেন
লিওনেল মেসি

এবারের বিশ্বকাপে লিওনেল মেসি দুটি পেনাল্টি কিক নিয়ে কোনোটিই কাজে লাগাতে পারেননি। তবে মেসির ওপর আস্থা কমেনি কোচ লিওনেল স্কালোনির। আর্জেন্টিনার কোচ জানিয়ে দিয়েছেন, মেসি নিজে যতদিন চাইবেন, পেনাল্টির ভার তার ওপরই থাকবে।

কেপ ভার্ডের বিপক্ষে মেসি পেনাল্টি পেয়ে বাইরে মারেন। মিসরের বিপক্ষে তার পেনাল্টি আটকে দেন গোলকিপার। পেনাল্টিতে ব্যর্থতা মেসির জন্য নতুন কিছু নয়। গত বিশ্বকাপ থেকে বিবেচনায় নিলে আর্জেন্টিনার হয়ে সবশেষ ৭ পেনাল্টির মধ্যে মেসি কেবল চারটিতে গোল করতে পেরেছেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের আগে স্কালোনি বলেন, ‘প্রথমত, লিও যদি চায়, তবে পেনাল্টি সেই নেবে। আমাদের দলে পেনাল্টি নেওয়ার মতো ফুটবলার আরও অনেক আছে। কিন্তু সে যদি নিতে চায়, তবে সেই নেবে।’

মাঠে মেসির পজিশনের ব্যাপার নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি জানান, দলের অবস্থা বুঝেই মেসির অবস্থান বদলাতে পারে এবং দলের খেলার ধরনও সেভাবেই বদলাবে।

স্কালোনি বলেন, ‘সত্যি বলতে, আজকাল সে মাঝখানেই বেশি খেলে। তবে আমাদের পুরো দল, বিশেষ করে যারা তার আশেপাশে খেলে, তারা তাকে কেন্দ্র করেই খেলে। এটাই স্বাভাবিক। খেলার স্বাভাবিক প্রবাহের মধ্যেই এটা ঘটেছে। দল বুঝতে পেরেছিল যে, মেসি ওই দিক থেকে বিপদ তৈরি করছে।’

/টিই/