জ্বালানি তেলের সংকট হবে না, নিরাপদে বাংলাদেশ: জ্বালানি বিভাগ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না, নিরাপদে আছে বাংলাদেশ- এমন মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ইরান যে ৬টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে ,তার মধ্যে একটিতে অপরিশোধিত তেল রয়েছে। জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।
তিনি বলেন, মজুতের প্রবণতা পরিহার করলে জ্বালানির কোনো সংকট থাকবে না। এই সময়ে এসে প্রত্যেক নাগরিককে জ্বালানি সাশ্রয় করে জাতিকে রক্ষা করা উচিত। এই সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।
তিনি আরও বলেন, গত ৩ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। ১ এপ্রিল উদ্ধার করা হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার তেল।