নগরবাসীর আস্থা অর্জনই হবে প্রধান কাজ: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র দিয়ে দায়িত্ব বুঝে নেন।
পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন এবং ঢাকাকে পরিবেশবান্ধব 'সবুজ শহর' হিসেবে গড়ে তোলার বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও কর্মপরিকল্পনা জমাদানের নির্দেশ দেন।
দুপুর ২টায় প্রশাসক আব্দুস সালাম শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকালে নগর ভবনে পৌঁছলে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এ সময় প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ। আমি জনগণের সহযোগী হিসেবে ঢাকা মহানগরীর সমস্যা সমাধানে কাজ করতে চাই। পরিচ্ছন্ন ঢাকা, মশক নিধনসহ বাসযোগ্য নগরী গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা নগরবাসীর অভাব ও অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পূরণ করার চেষ্টা করবো। বড় সমস্যা সেগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো।
প্রশাসক সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।