অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের(ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধের ধরন পাল্টে গেছে, প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তিতে আসতে হয়েছে। তবে পুলিশকে এখনও আধুনিকায়ন করা সম্ভব হয়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের(ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রাইম রিপোর্টারদের জন্মই হয়েছে ঝুঁকি নিয়ে কাজ করার জন্য। যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্ট করছে, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়ে কাজ করা যেতে পারে।

তিনি বলেন, আইনের সংশোধন প্রয়োজন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করলেও আবার জামিনে বেরিয়ে যায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধ দমনে শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নিলে হবে না; অপরাধের মূল কারণ খুঁজে বের করতে হবে। সমাজকে বিশ্লেষণ ও গবেষণা করে দেখতে হবে কেন অপরাধ সংঘটিত হচ্ছে। অনেক গুরুতর অপরাধের পেছনে মাদকাসক্তি ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়।

তিনি বলেন, অপরাধ হচ্ছে একটা উপসর্গ। অপরাধের মূল কারণ চিহ্নিত করে সেখানে ব্যবস্থা নিতে পারলে অপরাধের হার কমানো সম্ভব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুয়া ও মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আনা গেলে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধও কমানো সম্ভব হতে পারে।

/এসবি/