রাজনৈতিক প্রশাসক নিয়োগের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের ৬টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনে ভালো কাজ করতে পারবেন। তাই অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদান শেষে ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ কমাতে কাজ করার অঙ্গীকার করেছেন।
তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করা তাদের প্রধান অঙ্গীকার। এছাড়া দ্রুত কার্যক্রম বাস্তবায়নের জন্য আগামী ৬০ দিনের একটি কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান নতুন প্রশাসকরা।