ওয়াসিমের প্রশ্ন, পিএসএল কি ব্যাটসম্যান তৈরি করতে পেরেছে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা বৈভব সূর্যবংশীকে নিয়ে আলোচনা চলছেই। ভারতীয় বিস্ময়বালককে এবার উদাহরণ হিসেবে টেনে পাকিস্তানের ব্যাটিং প্রতিভা তৈরির কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম।
২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক সূর্যবংশীর। প্রথম আসরেই সেঞ্চুরি উপহার দেন বাঁহাতি এই ব্যাটসম্যান। গত আসরে (২০২৬ সাল) জিতে নেন টুর্নামেন্টের বেশ কয়েকটি পুরস্কার।
তুমুল আলোচনার পর ভারতের হয়ে ইংল্যান্ডে অভিষেকও হয় তার। যদিও সেই সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। পরে জিম্বাবুয়ে সফরে প্রতিভার ঝলক দেখান।
পিএসএলের পাশাপাশি আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে ওয়াসিমের। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি মতে, কিছু বোলিং প্রতিভা তৈরি করতে পারলেও এখনও শীর্ষমানের ব্যাটসম্যান পিএসএল থেকে উঠে আসেনি।
ওয়াসিম আকরাম বলেন, ‘পিএসএল শুরু হওয়ার পর ১০ বছর কেটে গেছে, কিন্তু পিএসএল কি একজন ব্যাটসম্যানও তৈরি করতে পেরেছে? হ্যাঁ, আমরা কয়েকজন বোলার পেয়েছি, কিন্তু আমাকে বলুন তো উল্লেখযোগ্য কোনো ব্যাটিং প্রতিভা কি আমরা পেয়েছি?’
পাকিস্তান ক্রিকেটের যে ধরনের প্রতিভা খুঁজে বের করা প্রয়োজন, তা বোঝাতে ভারতের সূর্যবংশীর প্রসঙ্গ টানেন ওয়াসিম। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা যখন ওই ১৪ বছর বয়সীর মতো কোনো ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারবো, তখনই উন্নতি দেখা যাবে।’
অনেক কম বয়সেই অসাধারণ ব্যাটিং প্রতিভা চিহ্নিত ও গড়ে তোলার মতো একটি ব্যবস্থা তৈরি করতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন ওয়াসিম।

কোকোর নামে সারাদেশে শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট