ফেনীর পথে প্রধানমন্ত্রী

ফেনীর পথে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

একদিনের সফরে ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী যাচ্ছেন। সেখানে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তার মা প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী-১ আসনে নির্বাচন করতেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সেখানে ৫ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে ব্যাপক প্রস্তুতি ও উৎসব আমেজ বিরাজ করছে। তার সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। এ পথে প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে প্রায় ১ হাজার ২৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বাসভবন থেকে সড়কপথে ফেনী জেলার পরশুরামের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। সেইসঙ্গে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করার কথা রয়েছে।
এরপর ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরশুরামের কার্যক্রম শেষে দুপুর সোয়া ১টার দিকে তিনি ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন। সেখানে দুপুর দেড়টার দিকে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকাল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান কার্যক্রমে অংশ নেবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকাল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী