৫-৭ দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৪ মে) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এক প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা ও ধর্ষণ মামলা যে আদালতে তার ছুটি বাতিলের চিন্তা করছেন প্রধান বিচারপতি। আইন মন্ত্রণালয় এ বিষয়টি দেখছে। সবকিছু মিলিয়ে আশা করছি, খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন হবে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা করা হবে।
তিনি বলেন, ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। দ্রুততম সময়ে যেন অপরাধীরা গ্রেপ্তার হয়, সেদিকে সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হচ্ছে। গত ৩ মাসে এ ধরনের প্রতিটি ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে সফল হয়েছি। ভবিষ্যতেও এ জাতীয় ঘৃণ্য অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুয়া, ব্যাটিং, অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আলাদা একটা আইন প্রণয়ন হাতে নিয়েছেন। আশা করি ইনশাআল্লাহ, আগামী সেশনে সেই আইনটা আমরা পাবো। এখন পর্যন্ত যে আইনটা আছে সেটা একদম মান্ধাতা আমলের। সেই আইনটাকে আমরা রিপিল করে একটা যুগোপযোগী আধুনিক অপরাধ আর কি বর্তমানে যে সমস্ত হয়, যে অনলাইন জুয়া, অফলাইন জুয়া, ইন্টারনেটের মাধ্যমে ব্যাটিং ইত্যাদি অপরাধের ধরন বেড়েছে, সবগুলোকে এড্রেস করে আমরা যুগোপযোগী একটা আইন আনতে পারবো।

পাসপোর্টে আবারও ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী